Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 10 August, 2026,
12:25 pm

লিংক কপি করা হয়েছে!

৭ বছরের ছোট ক্রিকেটারকে বিয়ে করলেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী

অভিনেত্রী চার্লি চৌহানকে বিয়ে করলেন ক্রিকেটার রমনদীপ

সংগৃহীত ছবি

অভিনেত্রী চার্লি চৌহানকে বিয়ে করলেন ক্রিকেটার রমনদীপ সিং

ভারতের ক্রিকেটার রমনদীপ সিং ও টেলিভিশন অভিনেত্রী চার্লি চৌহান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে পাঞ্জাবি রীতিতে একটি গুরুদ্বারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পর নবদম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিশেষ করে তাদের বয়সের ব্যবধান নিয়েও নেটিজেনদের আগ্রহ দেখা গেছে। ২৯ বছর বয়সী রমনদীপ সিং তার স্ত্রী চার্লি চৌহানের চেয়ে ৭ বছরের ছোট। চার্লির বর্তমান বয়স ৩৬ বছর।

দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পর্ক জনসমক্ষে আনেননি এই জুটি। বিয়ের পর চার্লি জানান, তাদের পরিচয় ও সম্পর্কের বয়স প্রায় ৮ বছর। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমাদের ৮ বছরের পথচলা, অবশেষে চিরদিনের জন্য।”

বিয়ের অনুষ্ঠানে রমনদীপকে ক্রিম রঙের নকশাদার শেরওয়ানি ও মেরুন পাগড়িতে দেখা যায়। অন্যদিকে চার্লি পরেছিলেন মেরুন রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা। ভারী গয়না ও ঐতিহ্যবাহী সাজে নববধূ হিসেবে নজর কাড়েন তিনি।

অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রমনদীপের কয়েকজন ক্রিকেটার বন্ধু। তাদের মধ্যে ছিলেন অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার এবং জসসিন্দর সিং।

বিয়ের ছবি প্রকাশের পর ক্রিকেট ও বিনোদন অঙ্গনের অনেক তারকা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোদের মধ্যে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুবমান গিলও।

চার্লি চৌহান ‘কাইসি ইয়ে ইয়ারিয়াঁ’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া ‘রোডিজ’, ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’, ‘প্যায়ার তুনে কিয়া কিয়া’ এবং ‘নাচ বালিয়ে ৫’-সহ একাধিক জনপ্রিয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

অন্যদিকে রমনদীপ সিং এখন পর্যন্ত ভারতের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যা ২০২৪ সালে অনুষ্ঠিত হয়। যদিও জাতীয় দলে নিয়মিত জায়গা করে নিতে পারেননি, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত খেলছেন এই মিডল অর্ডার ব্যাটার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...