Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 9 August, 2026,
3:38 pm

লিংক কপি করা হয়েছে!

নিবন্ধিত হকার ছাড়া সড়কে বসতে পারবে না কেউ: ডিএসসিসি প্রশাসক

রেজিস্টার্ড হকার ছাড়া রাস্তায় বসা যাবে না ডিএসসিসি

সংগৃহীত ছবি

রেজিস্টার্ড হকার ছাড়া কাউকে রাস্তায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে রাজধানীর হকার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, হকার সমস্যা দীর্ঘদিনের এবং এর স্থায়ী সমাধানের জন্য হকারদের সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন সময়ে হকারদের পুনর্বাসনে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তিনি জানান, হকার পুনর্বাসন নিয়ে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির দুইজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করা হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোঁজা হবে।

আবদুস সালাম আরও বলেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে তাদের তালিকা তৈরি করে নিবন্ধনের আওতায় আনা হবে। নিবন্ধিত হকারদের পরিচয় নিশ্চিত করতে আইডি কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া হকারদের ব্যবসার সুযোগ করে দিতে হলিডে মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...