Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 9 August, 2026,
3:12 pm

লিংক কপি করা হয়েছে!

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার খবর উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় শর্ত মানার অপেক্ষায় ইরান

সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো সরাসরি আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তি যুক্তরাষ্ট্র মেনে না চলা পর্যন্ত তেহরানও নতুন করে আলোচনায় বসবে না।

রোববার (৯ আগস্ট) আরাগচি জানান, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনকে আগে অন্তর্বর্তী চুক্তির শর্ত মেনে চলতে হবে। এরপরই আলোচনার বিষয়ে তেহরান পরবর্তী পদক্ষেপ নেবে।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন আরাগচি। তবে এই চুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ জলপথটি তাৎক্ষণিকভাবে আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে না।

ইরানের মেহর বার্তা সংস্থাকে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র চুক্তির অন্যান্য শর্ত পূরণ করলে এবং হরমুজ প্রণালি পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হলে কোন বিকল্প নৌপথ ব্যবহার করা হবে, তা চুক্তিতে নির্ধারণ করা হবে।

তেহরানের এই অবস্থানের ফলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা অব্যাহত থাকার পাশাপাশি হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...