Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 9 August, 2026,
3:17 pm

লিংক কপি করা হয়েছে!

স্বান্তনার বার্তা: ‘আগের মতোই ওপর থেকে তোমাকে দেখবেন বাবা’

‘বাবা ওপর থেকে আগের মতোই তোমাকে দেখবেন’

সংগৃহীত ছবি

বাবাকে হারিয়ে শোকে কাতর লিওনেল মেসি। তার বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের বিভিন্ন ক্লাব, ফুটবল ফেডারেশন ও খেলোয়াড়। তবে এসব শোকবার্তার মধ্যে মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের বার্তা আলাদাভাবে নজর কেড়েছে।

বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি ও সুয়ারেজের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব। মাঠের বাইরেও দুই পরিবারের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। তাই বন্ধুর বাবার মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান উরুগুইয়ান তারকা।

ইন্টার মায়ামির হয়ে রোববার ভোরের লিগস কাপের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সুয়ারেজ। ম্যাচের আগে ইনস্টাগ্রামে মেসির উদ্দেশে তিনি গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি হোর্হে মেসির আত্মার শান্তি কামনা করেন।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত পরিবারের কাছে চলে যান মেসি। এ কারণে ইন্টার মায়ামির হয়ে ওই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে মেসির সতীর্থদের কাছে ম্যাচটি ছিল বিশেষ আবেগের। হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের আগে আয়োজন করে ইন্টার মায়ামি।

মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে ম্যাচ শুরুর আগে মেসির অনুপস্থিতিতে দলের অধিনায়কের আর্মব্যান্ড পরেন রদ্রিগো দি পল। দুই দলের খেলোয়াড়েরা মাঠে অবস্থান নেওয়ার সময় স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে হোর্হে মেসির নাম। গোলাপি পটভূমিতে লেখা ছিল, ‘হোর্হে মেসি, ১৯৫৮-২০২৬’।

এরপর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশনের আগে হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচে ইন্টার মায়ামির খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...