Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 9 August, 2026,
2:29 pm

লিংক কপি করা হয়েছে!

হাসপাতাল থেকে অবশেষে ঘরে ফিরলেন মিঠুন চক্রবর্তী

হাসপাতাল থেকে অবশেষে ঘরে ফিরলেন মিঠুন চক্রবর্তী

সংগৃহীত ছবি

হাতের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, তিন দিন কীভাবে কেটে গেছে তা বুঝতেই পারেননি। চিকিৎসক, বিশেষজ্ঞ দল ও নার্সদের আন্তরিক সেবার কারণে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন বলেও জানান তিনি। অস্ত্রোপচারের দিন থেকেই হাতের আঙুলে স্বাভাবিক অনুভূতি ও নড়াচড়া ফিরে আসতে শুরু করেছে বলে উল্লেখ করেন এই অভিনেতা।

গত বৃহস্পতিবার তার ডান হাতে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, অস্ত্রোপচার সফল হয়েছে। এর আগে একই হাতের কনুইয়ে অস্ত্রোপচার হয়েছিল তার। সর্বশেষ অস্ত্রোপচারের পর কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

শনিবার হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন এক বিবৃতিতে জানান, মিঠুনের হাতের সমস্যাটি জটিল ছিল। আগের অস্ত্রোপচারে ব্যবহৃত একটি প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে গিয়েছিল এবং প্লেটের স্ক্রুগুলোও নার্ভের ওপর চাপ সৃষ্টি করছিল।

তিনি বলেন, শুধু প্লেট অপসারণ করলেই সমস্যার সমাধান হতো না। নার্ভকে মুক্ত করে অন্য স্থানে প্রতিস্থাপন করতে হয়েছে, যাতে হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে আসে। সর্বশেষ অস্ত্রোপচারে সেই প্রক্রিয়াই সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

এদিকে, হাসপাতালে ভর্তি থাকার সময় তাকে দেখতে যান রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী এবং জনপ্রিয় অভিনেতা দেব।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...