বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট আল রাফি লামিজ যুক্তরাজ্যের খ্যাতনামা রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে দুটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।
রোববার (৯ আগস্ট) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে অফিসার ক্যাডেট আল রাফি লামিজকে কমিশনিং কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে জানানো হয়, তিনি মর্যাদাপূর্ণ ‘কিং হুসেইন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। কোর্স চলাকালে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শনকারী আন্তর্জাতিক ক্যাডেটকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া তিনি ‘স্যান্ডহার্স্ট মেডেল’ লাভ করেছেন, যা রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা আন্তর্জাতিক অফিসার ক্যাডেটদের দেওয়া হয়।
বাংলাদেশি এই ক্যাডেটের অর্জন আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।