Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

World News

প্রকাশিত : 15 July, 2026,
1:41 pm

লিংক কপি করা হয়েছে!

মহাকাশ স্টেশনে জেসিকা মেয়ারের জন্মদিনে বিশেষ স্পেস কেক

মহাকাশ স্টেশনে জেসিকা মেয়ারের জন্মদিনে বিশেষ স্পেস কেক

সংগৃহীত ছবি

পৃথিবী থেকে প্রায় ২৫০ মাইল ওপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নাসার মহাকাশচারী জেসিকা মেয়ারের জন্মদিন উদযাপন করেছেন তার সহকর্মীরা। শূন্য মাধ্যাকর্ষণ পরিবেশে তৈরি করা হয় এক অভিনব ‘স্পেস কেক’, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মহাকাশ স্টেশনের নভোচারীরা বিশেষ কৌশলে কেক তৈরি করছেন। মহাকাশে প্রচলিত ওভেন ব্যবহার করে কেক বেক করা সম্ভব নয়। কারণ খাবারের ছোট কণা বা গুঁড়ো ভেসে গিয়ে স্টেশনের সংবেদনশীল যন্ত্রপাতির ক্ষতি করতে পারে।

তাই কেক তৈরিতে ব্যবহার করা হয়েছে ভিন্নধর্মী পদ্ধতি। রুশ নভোচারী আন্দ্রেই ফেদায়েভ পুরো কেকটি তৈরি করেন এবং প্রস্তুত প্রক্রিয়াটি ভিডিওতে তুলে ধরেন।

কেকটির প্রধান উপকরণ ছিল মিষ্টি কনডেন্সড মিল্ক, মধু মেশানো নরম রুটি, দই এবং পানিতে ভিজিয়ে রাখা বেরি ফল। মাইক্রোগ্র্যাভিটির কারণে উপাদানগুলো যাতে ভেসে না যায়, সে জন্য একটি বিশেষ প্লেটের ওপর স্তরগুলো সতর্কতার সঙ্গে সাজিয়ে রাখা হয়।

জন্মদিনের এই ব্যতিক্রমী আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেসিকা মেয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের সহকর্মীরা মহাকাশের রান্নাঘরে এতটাই দক্ষ যে পৃথিবীতে থাকার চেয়ে এখানে আমি বেশি কেক খেয়েছি। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য এক্সপেডিশন ৭৪-এর সবাইকে ধন্যবাদ।”

ভিডিওটি প্রকাশের পর ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) মন্তব্য করে কেকটিকে “অত্যন্ত সুস্বাদু” বলে অভিহিত করেছে।

এদিকে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকেই জানতে আগ্রহ দেখিয়েছেন, মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ পরিবেশে কেকের উপাদানগুলো কীভাবে স্থির রাখা সম্ভব হয়েছে। এই অভিনব আয়োজন মহাকাশে নভোচারীদের দৈনন্দিন জীবনের আরেকটি ব্যতিক্রমী দিক তুলে ধরেছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...