Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 22 June, 2026,
11:46 am

লিংক কপি করা হয়েছে!

ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে বড় ধাক্কা খেল ইংল্যান্ড

ইংল্যান্ডের ১২ পয়েন্ট কাটা ডব্লিউটিসি ফাইনাল স্বপ্নে ধাক্কা

সংগৃহীত ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে তাদের ১২ পয়েন্ট কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দ্য ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ২৫৩ রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। তবে ম্যাচ শেষে আইসিসির পর্যালোচনায় দেখা যায়, নির্ধারিত সময়ের তুলনায় ১২ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। এ কারণেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইসিসির বিবৃতিতে জানানো হয়, ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন অধিনায়ক জো রুট অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পয়েন্ট কর্তনের পাশাপাশি দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

এই ১২ পয়েন্ট হারানোর ফলে ডব্লিউটিসি টেবিলে ইংল্যান্ডের অবস্থান সপ্তমেই থাকলেও তাদের পয়েন্ট শতাংশ ৩৪.৭২ থেকে কমে ২৬.৩৮-এ নেমে এসেছে। ফলে আগামী বছরের ডব্লিউটিসি ফাইনালে ওঠার সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়েছে ইংলিশদের জন্য।

বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট তালিকার শীর্ষ দুই স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নিয়ম অনুযায়ী, এই দুই দলই আগামী বছর লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। লন্ডনের একটি নাইটক্লাবে কারফিউ ভঙ্গের ঘটনায় স্টোকস ও গাস অ্যাটকিনসন দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ ছিলেন। নটিংহ্যামে অনুষ্ঠেয় শেষ টেস্টে জয় তুলে নিয়ে ডব্লিউটিসি লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করার চ্যালেঞ্জ থাকবে ইংল্যান্ডের সামনে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...