Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 June, 2026,
11:20 am

লিংক কপি করা হয়েছে!

ম্যাচের আগে নতুন লুকে মেসি ও দে পল, ভাইরাল ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের ব্যস্ততার মাঝেও কিছুটা স্বস্তির সময় কাটিয়েছেন আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো দে পল। মাঠের প্রস্তুতির পাশাপাশি নিজেদের লুকেও এনেছেন সামান্য পরিবর্তন।

অনুশীলন ক্যাম্প থেকে সময় বের করে দুজনই গিয়েছিলেন দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রোর কাছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন হেয়ারস্টাইলের ছবি প্রকাশ করা হলে তা দ্রুত ফুটবলভক্তদের নজর কাড়ে।

মেসি আগের পরিচিত স্টাইলেই থাকলেও চুল কিছুটা ছোট করে আরও পরিপাটি ও গোছানো লুকে ফিরেছেন। বিশ্বকাপে অংশ নিতে আসার সময় তার চুল তুলনামূলক লম্বা ছিল। নতুন হেয়ারকাটে তাকে আরও সতেজ দেখাচ্ছে বলে মন্তব্য করছেন সমর্থকেরা।

অন্যদিকে রদ্রিগো দে পলও চুল ছেঁটে নতুন লুকে হাজির হয়েছেন। যদিও তার স্টাইলে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি, তবে পরিচ্ছন্ন ও ক্লাসিক হেয়ারকাটে তাকে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছে।

একসময় নানা রঙ ও ব্যতিক্রমী হেয়ারস্টাইলের জন্য পরিচিত ছিলেন দে পল। তবে সাম্প্রতিক সময়ে তিনি অনেকটাই সংযত ও পরিণত স্টাইল বেছে নিচ্ছেন।

স্টাইলিস্টের প্রকাশ করা ছবিতে মেসি ও দে পলকে হাসিখুশি এবং নির্ভার মেজাজে দেখা গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ইতিবাচক পরিবেশেরও ইঙ্গিত মিলেছে এসব ছবিতে।

এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচের আগে মাঠের প্রস্তুতির পাশাপাশি দুই তারকার নতুন লুকও সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...