দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা চার দফা মূল্য হ্রাসের পর এবার প্রতি ভরি সোনার দামে বড় ধরনের সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং রবিবার (১৪ জুন)ও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
এর আগে গত ১১ জুন সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়।
বর্তমানে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তন ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়মিত সোনার মূল্য সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে বাজুস।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।