Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে Easter Sunday উপলক্ষে অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এই সুযোগ তৈরি হয়েছে।

সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, শুক্রবার ও শনিবার নিয়মিত ছুটি থাকছে। এর পরের দিন রোববার ইস্টার সানডে উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন শিক্ষার্থীরা।

এদিকে জ্বালানি সাশ্রয় ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের চিন্তা করছে সরকার। বিশেষ করে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় ‘ব্লেন্ডেড লার্নিং’ বা মিশ্র পদ্ধতিতে পাঠদান চালুর প্রস্তাব উঠে আসে। এই পদ্ধতিতে একাংশ ক্লাস সরাসরি শ্রেণিকক্ষে এবং বাকি অংশ অনলাইনে পরিচালিত হবে।

প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার একটি ধারণা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জোড় ও বিজোড় দিন ভাগ করে শিক্ষার্থীদের উপস্থিতি নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেবেন। আর ব্যবহারিক ও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সরাসরি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...