বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে বলেই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি শুধু ৩১ দফা নয়, প্রয়োজনে ৩২ দফা পর্যন্ত পূরণ করে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়নও করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে এর নাম বিএনপি।”
তিনি জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি নির্বাচনী ইশতেহারে ছিল না। এটিকে তিনি ‘৩২ নম্বর প্রতিশ্রুতি’ হিসেবে উল্লেখ করেন। একইভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগকে ‘৩৩ নম্বর প্রতিশ্রুতি’ বলে অভিহিত করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। কারিগরি শিক্ষার প্রসারসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ তার সময়েই নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা চালু করেছিলেন। বর্তমানে শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকরা পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত অবসর সুবিধা পাচ্ছেন, যা গ্রামীণ এলাকার স্বল্প আয়ের শিক্ষকদের জন্য বড় সহায়তা।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইবিএএস প্লাস প্লাসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হচ্ছে। ফলে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ প্রদানের প্রয়োজন হচ্ছে না।
তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা এসব উদ্যোগ দেখলেই বাস্তবায়নের প্রমাণ পাবেন। অবসর সুবিধা এবং বিনামূল্যে
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।