Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 July, 2026,
3:35 pm

লিংক কপি করা হয়েছে!

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জুবাইদা রহমান

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জুবাইদা রহমান

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশের মাধ্যমেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত একটি শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান। তিনি শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের পরিবেশনা উপভোগ করেন। এ সময় শিশুদের মেধা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, এই ধরনের প্রতিষ্ঠানে শিশুদের শুধু লেখাপড়াই নয়, সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধও গড়ে তোলা হচ্ছে। এসব শিক্ষা তাদের ভবিষ্যৎ জীবন ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, যথাযথ শিক্ষা ও পরিচর্যার মাধ্যমে এসব শিশুই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...