Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
3:38 pm

লিংক কপি করা হয়েছে!

স্বাস্থ্যসেবাকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান ডা. জুবাইদা রহমানের

স্বাস্থ্যসেবাকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সংগৃহীত ছবি

স্বাস্থ্যসেবাকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান ডা. জুবাইদা রহমানের

স্বাস্থ্যসেবাকে বিশেষ সুবিধা নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর পাঁচতারকা হোটেল আমারিতে আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্যখাতের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদের প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। এতে তারা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যার কার্যকর ও টেকসই সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা হওয়া মানেই কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা বা স্বাস্থ্যসেবাকে বাণিজ্যিকীকরণ করা নয়। বরং বাস্তব স্বাস্থ্য সমস্যার সমাধানে সৃজনশীলতা, গবেষণাভিত্তিক প্রমাণ ও শৃঙ্খলাপূর্ণ উদ্যোগকে কাজে লাগানোই এর মূল উদ্দেশ্য। পাশাপাশি স্বাস্থ্যখাতের বিদ্যমান ঘাটতি চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ প্রজন্ম। তাদের উদ্যম, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতাকে কাজে লাগাতে পারলে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশীয় বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে চলতি বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...