Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
2:11 pm

লিংক কপি করা হয়েছে!

ওয়াশিংটনে গ্লোবাল সামিটে বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরলেন ডা. জুবাইদা

ওয়াশিংটনে গ্লোবাল সামিটে বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরলেন ডা. জুবাইদা

যুক্তরাষ্ট্রের Washington D.C.-এ আয়োজিত গ্লোবাল সামিটে শিশুদের সঠিক যত্ন, শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশি চিকিৎসক ও সমাজকর্মী Dr. Zubaida Rahman

ডা. জুবাইদা বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক যত্ন, শিক্ষা ও নৈতিক ভিত্তির ওপর। বাংলাদেশের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি দেশের জনকল্যাণমূলক উদ্যোগ যেমন ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’ বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন, যা শিশু ও পরিবারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডা. জুবাইদা আরও বলেন, “ডিজিটাল যুগে শিক্ষার মান উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। সরকার শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার সরবরাহ ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া কনটেন্ট চালুর মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাচ্ছে।”

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-এর অবদান স্মরণ করে বলেন, “মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করে যে বিপ্লব শুরু হয়েছিল, বর্তমান সরকার তা স্নাতকোত্তর পর্যায়ে বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর উদ্যোগে যে নারী কর্মসংস্থানের ভিত্তি গড়া হয়েছিল, তার সুফল আজও দেশের মানুষের মধ্যে প্রতিফলিত হচ্ছে।”

সম্মেলনে ডা. জুবাইদার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক Dr. Morshed Hasan Khan, চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, নারী উদ্যোক্তা Mehnaz Mannan এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত Tarique M. Ariful Islam।

তিনি সম্মেলনের ফাঁকে শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন। বুধবার হোয়াইট হাউসে আয়োজিত সমাপনী অধিবেশনের মাধ্যমে তার এই সফর শেষ হবে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...