Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 4 May, 2026,
2:59 pm

লিংক কপি করা হয়েছে!

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের তদন্তে কমিশন চেয়ে রিট

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের তদন্তে কমিশন চেয়ে রিট

সংগৃহীত ছবি

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম পর্যালোচনার জন্য অনুসন্ধান কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রিটে দাবি করা হয়েছে, ওই সরকারের সময় গৃহীত বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির আইনি ভিত্তি যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রোববার ঢাকায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জনস্বার্থে এই রিট দাখিল করেন। রিটে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী জানান, সোমবার দুপুরে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে একটি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের বৈধতা যাচাই করতে একটি স্বাধীন কমিশন গঠন করা জরুরি।

এর আগে একই আইনজীবী অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। তবে সেই আবেদন হাইকোর্ট খারিজ করে দেয় এবং পরে আপিল বিভাগও সরকারের গঠন প্রক্রিয়াকে বৈধ বলে রায় দেয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ ভেঙে দেওয়া হয় এবং পরবর্তীতে রাষ্ট্রপতির আহ্বানে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের নেতৃত্বে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টারা শপথ গ্রহণ করেন।

সর্বোচ্চ আদালতের মতামতে বলা হয়েছিল, সাংবিধানিক শূন্যতা তৈরি হলে রাষ্ট্রপতি জরুরি পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...