Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
1:55 pm

লিংক কপি করা হয়েছে!

ভক্তদের অপেক্ষা বাড়ল, ‘টক্সিক’ মুক্তির নতুন তারিখ নিয়ে ধোঁয়াশা

যশের ‘টক্সিক’ আবারও পিছাল নতুন করে বিশ্বব্যাপী মুক্তি

সংগৃহীত ছবি

কেজিএফ তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: আ ফেইরিটেল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে গেছে। আগামী ৪ জুন মুক্তির কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স জানিয়েছে, বিশ্বব্যাপী একযোগে বৃহৎ পরিসরে মুক্তির পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি সিনেমাকনে সিনেমাটির প্রেজেন্টেশনের পর আন্তর্জাতিক পরিবেশক ও ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের ইতিবাচক সাড়া পাওয়ার পর নতুন করে বৈশ্বিক মুক্তির পরিকল্পনা সাজানো হচ্ছে।

বর্তমানে বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন চুক্তি ও পার্টনারশিপ চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছে প্রযোজনা দল।

বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুক্তি পেছানোর বিষয়টি নিশ্চিত করেন যশ নিজেও।

এক বিবৃতিতে তিনি বলেন, “কিছু সিনেমা আমরা বানাই, আর কিছু সিনেমা আমাদের মনে করিয়ে দেয় কেন আমরা সিনেমাকে ভালোবেসেছিলাম। টক্সিক তেমনই একটি যাত্রা।”

তিনি আরও জানান, সিনেমাকনে ছবিটির প্রদর্শনের পর বিশ্বজুড়ে যে সাড়া মিলেছে, তাতে তারা আরও আত্মবিশ্বাসী হয়েছেন যে সিনেমাটি বৈশ্বিকভাবে তার পূর্ণ সম্ভাবনা নিয়ে পৌঁছানো উচিত।

যশ বলেন, “ছবিটি সম্পূর্ণ প্রস্তুত। আমরা এখন বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন ও পার্টনারশিপ নিয়ে কাজ করছি। তাই মুক্তির সময়সূচি নতুন করে নির্ধারণ করা হচ্ছে।”

এর আগে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতির কারণে ছবিটির মুক্তি ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। এবার সেটিও আবার পরিবর্তিত হলো।

গীতু মোহানদাস পরিচালিত এই সিনেমায় যশের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া।

যশ ও গীতু মোহানদাস যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমাটি পরবর্তীতে হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় ডাবিং করে মুক্তি পাবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...