Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 July, 2026,
11:26 am

লিংক কপি করা হয়েছে!

ফ্রান্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লামিন ইয়ামাল

ফ্রান্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লামিন ইয়ামাল

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার দাবি, ভয় পাওয়ার কথা যদি কারও থাকে, তবে সেটি ফ্রান্সেরই। কারণ সাম্প্রতিক সময়ে স্পেনই ধারাবাহিকভাবে ফরাসিদের বিপক্ষে সফল হয়েছে।

শনিবার (১১ জুলাই) ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, স্পেনকে নিয়ে তাদের কোনো ভয় নেই। বরং ফ্রান্সেরই স্পেনকে সমীহ করা উচিত।

বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স

সেমিফাইনালে ওঠার পথে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। অন্যদিকে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, “ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা আমাদেরই পাওয়া উচিত। এর আগে আমরা তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি, টানা দুবার হারিয়েছি। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপের সেরা দুটি দলই মুখোমুখি হচ্ছে। তবে আমাদের মনে কোনো ভয় নেই।”

স্পেনের খেলার ধরন নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন বার্সেলোনার এই উইঙ্গার। তিনি বলেন, “অনেকে মনে করতে পারে আমরা খুব দারুণ খেলছি না। কিন্তু বাস্তবতা হলো, আমরা যার বিপক্ষেই খেলি, তারা রক্ষণাত্মক ফুটবল খেলতে বাধ্য হয়। স্পেনের বিপক্ষে কোনো দল সমানতালে লড়াই করতে আসে না।”

ইয়ামাল আরও বলেন, “শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়। আমরা সেটা অর্জন করেছি এবং এখন আমাদের পুরো মনোযোগ সেমিফাইনালের দিকে।”

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও ফ্রান্সকে কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকার করেছেন। তবে তার বিশ্বাস, নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে ফরাসিদের হারানো সম্ভব।

তিনি বলেন, “ফ্রান্সের সামর্থ্য সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। কিন্তু আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। এটি হবে শক্তি, গতি এবং মানসিক দৃঢ়তার লড়াই। নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারলে আমরা ফাইনালে উঠতে পারব।”

উল্লেখ্য, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম সেমিফাইনালে খেলছে স্পেন। অন্যদিকে ২০১৮ সালে শিরোপা জয়ের পর টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফ্রান্স।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...