Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
1:10 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপ গ্রুপ সেরার দৌড়ে এগিয়ে কারা, দেখে নিন ফেভারিট তালিকা

বিশ্বকাপ টিকিটধারীদের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এরই মধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা, কে কোন গ্রুপ থেকে শীর্ষে উঠবে তা নিয়ে চলছে নানা প্রেডিকশন ও বিশ্লেষণ।

বিশ্বকাপের গ্রুপগুলো চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন বেটিং ও বিশ্লেষণ সংস্থা প্রকাশ করেছে গ্রুপ সেরা হওয়ার সম্ভাব্য তালিকা। সেখানে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার পরাশক্তি দলগুলোর পাশাপাশি কয়েকটি উদীয়মান দলও চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্রুপভিত্তিক সম্ভাব্য ফেভারিট দল

‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোকে এগিয়ে রাখা হয়েছে। ঘরের মাঠের সুবিধা তাদের বাড়তি শক্তি হিসেবে কাজ করতে পারে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।

‘বি’ গ্রুপে অভিজ্ঞতার দিক থেকে সুইজারল্যান্ড এগিয়ে থাকলেও স্বাগতিক কানাডা এবং কাতার ও বসনিয়াও প্রতিদ্বন্দ্বিতা করবে।

‘সি’ গ্রুপে ফেভারিট হিসেবে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মরক্কো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

‘ডি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে। প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্কও লড়াইয়ে থাকবে।

‘ই’ গ্রুপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। আইভরি কোস্ট, ইকুয়েডর ও কুরাসাওও প্রতিদ্বন্দ্বিতা করবে।

‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস ফেভারিট হলেও জাপান, সুইডেন ও তিউনিশিয়াকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না।

‘জি’ গ্রুপে বেলজিয়ামকে এগিয়ে রাখা হয়েছে। ইরান, মিশর ও নিউজিল্যান্ডও রয়েছে এই গ্রুপে।

‘এইচ’ গ্রুপে স্পেনকে ফেভারিট ধরা হলেও উরুগুয়ের সঙ্গে তাদের লড়াই জমে উঠবে। কেপ ভার্দে ও সৌদি আরবও রয়েছে।

‘আই’ গ্রুপে ফ্রান্সকে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। নরওয়ে, সেনেগাল ও ইরাকও চমক দেখাতে পারে।

‘জে’ গ্রুপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এগিয়ে। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান তাদের প্রতিদ্বন্দ্বী।

‘কে’ গ্রুপে পর্তুগালকে ফেভারিট ধরা হলেও কলম্বিয়া, কঙ্গো ও উজবেকিস্তানও লড়াই করবে।

‘এল’ গ্রুপে ইংল্যান্ডকে সবচেয়ে সম্ভাব্য গ্রুপ সেরা হিসেবে দেখা হচ্ছে। ক্রোয়েশিয়া, ঘানা ও পানামাও রয়েছে।

সব মিলিয়ে বলা যায়, আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হওয়ার আগেই উত্তেজনার পারদ চূড়ায়। ৪৮ দল নিয়ে আয়োজিত এই আসরে কোন দল শেষ পর্যন্ত নিজেদের প্রমাণ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...