Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 May, 2026,
3:21 pm

লিংক কপি করা হয়েছে!

২০০ কোটি টাকার স্বত্বে ঝুলে আছে বিশ্বকাপ সম্প্রচার, অনিশ্চয়তায় দর্শক

২০০ কোটি টাকার স্বত্বে ঝুলে আছে বিশ্বকাপ সম্প্রচার, অনিশ্চয়তায় দর্শক

সংগৃহীত ছবি

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে FIFA World Cup 2026। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই আসর ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা থাকলেও বাংলাদেশে এখনো পর্যন্ত এর সম্প্রচার নিশ্চিত হয়নি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম Bangladesh Television বা দেশের কোনো বেসরকারি চ্যানেল কিংবা অনলাইন প্ল্যাটফর্ম এখনো সম্প্রচার স্বত্ব চূড়ান্ত করতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে এবারের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান Springbok Pte Ltd। ফিফার নীতিমালা অনুযায়ী, এই প্রতিষ্ঠান থেকেই লাইসেন্স নিয়ে সম্প্রচার করতে হবে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে।

সূত্র জানায়, পূর্ণ সম্প্রচার প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৫১ কোটি টাকা। করসহ অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি।

চুক্তির শর্ত অনুযায়ী, মোট অর্থের অর্ধেক ১০ মে’র মধ্যে এবং বাকি অংশ ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এই প্যাকেজের আওতায় ১০৪টি ম্যাচ, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ পুরো টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার এবং হাইলাইটস দেখানোর সুযোগ থাকবে।

তবে এত বড় অঙ্কের ব্যয় নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি বিটিভিকে ফিফার সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিকল্প কোনো ব্যবস্থা বা স্বল্প ব্যয়ে সম্প্রচারের সুযোগ আছে কিনা, তা যাচাই করতে বলেছে।

এদিকে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না আসায় অনিশ্চয়তা আরও বেড়েছে।

সময় স্বল্পতার কারণে দ্রুত সিদ্ধান্ত না এলে দেশের কোটি ফুটবলপ্রেমী দর্শক বিশ্বকাপ সম্প্রচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, সময়মতো চুক্তি চূড়ান্ত না হলে বড় পর্দায় কিংবা টেলিভিশনে বিশ্বকাপ দেখার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়তে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...