Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 13 April, 2026,
1:27 pm

লিংক কপি করা হয়েছে!

ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেল অস্ট্রেলিয়া

ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেল অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সরকার লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল-কে নতুন চিফ অব আর্মি হিসেবে ঘোষণা করেছে।

সরকারি বিবৃতিতে জানানো হয়, বর্তমানে চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালন করা সুসান কয়েল আগামী জুলাই মাস থেকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হয়ে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এ নিয়োগকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, দেশটির ১২৫ বছরের সেনা ইতিহাসে এটি প্রথমবারের মতো নারী নেতৃত্ব।

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, সুসান কয়েলের এই অর্জন শুধু অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্যও বড় অনুপ্রেরণা।

৫৫ বছর বয়সী সুসান কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। তাকে অস্ট্রেলিয়ার যেকোনো সামরিক শাখার নেতৃত্ব দেওয়া প্রথম নারী হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ, এবং সরকার ২০৩০ সালের মধ্যে এটি ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...