Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 21 April, 2026,
4:54 pm

লিংক কপি করা হয়েছে!

৮ বছর পর প্রিমিয়ার লিগ থেকে অবনমন উলভারহ্যাম্পটনের

৮ বছর পর প্রিমিয়ার লিগ থেকে অবনমন উলভারহ্যাম্পটনের

সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমে প্রথম দল হিসেবে অবনমন নিশ্চিত করেছে উলভারহ্যাম্পটন। ভয়াবহ পারফরম্যান্সে বিধ্বস্ত এই ক্লাবটি ২২টি হারসহ মাত্র ১৭ পয়েন্ট নিয়ে আট বছর পর আবারও চ্যাম্পিয়নশিপে নেমে গেল।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ওয়েস্ট হামের গোলশূন্য ড্রয়ের পরই নিশ্চিত হয় উলভসের ভাগ্য। ৩৩ ম্যাচে মাত্র তিনটি জয়, আট ড্র এবং ২২ হারে পাঁচ ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগের বিদায় ঘণ্টা বেজে যায় তাদের জন্য।

মৌসুমের শুরুতে পর্তুগিজ কোচ ভিতোর পেরেরার অধীনে যাত্রা শুরু করলেও খারাপ ফলাফলের কারণে নভেম্বরে তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় রব এডওয়ার্ডসকে। তবে কোচ পরিবর্তনেও ভাগ্য ফেরেনি দলটির। উল্লেখযোগ্যভাবে, পেরেরা বর্তমানে নটিংহ্যাম ফরেস্টের দায়িত্বে আছেন, যারা নিজেরাও অবনমন এড়াতে লড়ছে।

পুরো মৌসুমজুড়ে উলভস ছিল ছন্দহীন। জানুয়ারির আগে কোনো জয়ই পায়নি দলটি। টানা ব্যর্থতায় শেষ পর্যন্ত আট মৌসুমের প্রিমিয়ার লিগ অধ্যায়ের ইতি টানতে হলো তাদের। ২০১৭-১৮ মৌসুমের পর আবারও দ্বিতীয় স্তরের ফুটবলে নামছে ওয়েস্ট মিডল্যান্ডসের এই ক্লাব।

অবনমন নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তী নির্বাহী নাথান শি বলেন, সমর্থকরা এর চেয়ে ভালো কিছুর যোগ্য। তিনি আশ্বাস দিয়েছেন, ক্লাব নতুন পরিকল্পনা ও দৃঢ়তায় ঘুরে দাঁড়াতে কাজ শুরু করেছে।

শি বলেন, এই মুহূর্তটি ক্লাবের সঙ্গে জড়িত সবার জন্যই কঠিন হলেও ভবিষ্যতের জন্য পরিষ্কার পরিকল্পনা তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান, দলকে শক্তিশালী করা, নতুন উদ্যম ফিরিয়ে আনা এবং সমর্থকদের আস্থা পুনরুদ্ধার করাই এখন মূল লক্ষ্য।

অন্যদিকে, অবনমনের ঝুঁকিতে রয়েছে বানর্লিও। ২০ পয়েন্ট নিয়ে তারা আছে ১৯ নম্বরে। টটেনহ্যাম ৩১ পয়েন্ট নিয়ে একধাপ ওপরে, আর ৩৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট হ্যাম।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...