SHELL-OK-8.1.34 পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে নতুন কড়া নিয়ম, অনুমতি ছাড়া নিষিদ্ধ

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 May, 2026,
3:39 pm

লিংক কপি করা হয়েছে!

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে নতুন কড়া নিয়ম, অনুমতি ছাড়া নিষিদ্ধ

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে নতুন কড়া নিয়ম, অনুমতি ছাড়া নিষিদ্ধ

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে গরু, মহিষ ও ষাঁড়সহ পশু জবাইয়ে কঠোর নতুন নির্দেশনা জারি করেছে রাজ্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া এসব পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গরু, মহিষ কিংবা বাছুর জবাইয়ের আগে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি পশুর বয়স ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে অনুমতি দেওয়া হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো পশুর বয়স ১৪ বছরের বেশি হলে এবং তা বার্ধক্য, আঘাত বা কোনো দুরারোগ্য রোগের কারণে অকার্যকর হয়ে পড়লে তবেই জবাইয়ের অনুমতি মিলবে। এ ক্ষেত্রে স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে অনুমোদন দেবেন।

সরকার আরও জানিয়েছে, রাস্তা বা প্রকাশ্য স্থানে পশু জবাই করা যাবে না। শুধুমাত্র অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত স্থানে জবাই কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নিয়ম মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণে সরকারি কর্মকর্তারা যেকোনো সময় পরিদর্শন করতে পারবেন এবং এতে বাধা দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে।

নতুন আইনে শাস্তির বিধানও কঠোর করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এসব অপরাধকে জামিন অযোগ্য ও আমলযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতার পরিবর্তনের পরপরই রাজ্যজুড়ে এসব নতুন বিধি কার্যকর করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...