Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 26 April, 2026,
1:29 pm

লিংক কপি করা হয়েছে!

ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, সারা দেশে সতর্কতা জারি

ভারি বৃষ্টিতে ভিজতে পারে ৩ বিভাগ, ঝড়ো হাওয়ার আশঙ্কা

সংগৃহীত ছবি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টি, জলাবদ্ধতা এবং ঝড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ-এর বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, এমনকি ১৮৮ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ভারী বৃষ্টির কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর ফলে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...