Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 26 March, 2026,
2:21 pm

লিংক কপি করা হয়েছে!

ব্রাজিলের জার্সিতে জাদু দেখাতে চান ভিনিসিয়ুস

জাতীয় দলের হয়ে জ্বলে উঠতে চান ভিনিসিয়ুস

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবার সেই ধারাবাহিকতা জাতীয় দলেও ধরে রাখতে চান। সামনে বিশ্বকাপকে লক্ষ্য করেই নিজেকে প্রস্তুত করছেন এই উইঙ্গার।

চলতি মৌসুমের শুরুটা ভালো ছিল না ভিনিসিয়ুসের জন্য। টানা ১৬ ম্যাচ গোলশূন্য থাকার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে আবারও নিজের সেরা ছন্দে ফিরেছেন তিনি।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩ ম্যাচে ১৭ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস।

ক্লাব ফুটবলে তার অর্জন ঈর্ষণীয় হলেও জাতীয় দলের হয়ে এখনো সেই সাফল্য আসেনি। ব্রাজিলের হয়ে ৪৫ ম্যাচে মাত্র ৮ গোল করেছেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভিনিসিয়ুস বলেন, “আমি এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমি সুখী, আর যখন আমি সুখী থাকি, তখন আমার চারপাশের সবাইও আত্মবিশ্বাসী থাকে।”

তিনি আরও বলেন, “রিয়াল মাদ্রিদের হয়ে আমি যা করতে পারি, সেটাই জাতীয় দলের হয়েও করতে চাই। ছোটবেলা থেকেই এই দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। আমি চাই আমাদের দেশকে গর্বিত করতে।”

২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর নতুন করে সাফল্যের খোঁজে রয়েছে ব্রাজিল। সেই লক্ষ্য সামনে রেখে ভিনিসিয়ুস নিজেকে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত করছেন।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...