Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 May, 2026,
5:11 pm

লিংক কপি করা হয়েছে!

শর্তসাপেক্ষে বিজয়ের দলে কংগ্রেসের সমর্থন

শর্তসাপেক্ষে বিজয়ের দলে কংগ্রেসের সমর্থন

সংগৃহীত ছবি

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে সরকার গঠনকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। অভিনেতা বিজয় থালাপতি এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম কে সমর্থনের ঘোষণা দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

তবে এই সমর্থন নিঃশর্ত নয়। কংগ্রেস স্পষ্ট করে জানিয়েছে, জোটে এমন কোনো শক্তিকে রাখা যাবে না যারা ধর্মনিরপেক্ষ নীতির বিরোধী বা ভারতের সংবিধানের মৌলিক আদর্শে বিশ্বাস করে না। অর্থাৎ সম্ভাব্য জোটকে অবশ্যই ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল অবস্থানে থাকতে হবে।

এই সমর্থনের ফলে টিভিকের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২-তে। যদিও সরকার গঠনের জন্য এখনো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। ফলে চূড়ান্তভাবে ক্ষমতায় যেতে হলে আরও কয়েকটি দলের সমর্থন দরকার হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের এই শর্ত জোট গঠনের পথে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এখন বিজয় থালাপতির সামনে সবচেয়ে বড় কাজ হচ্ছে, শর্ত মেনে অন্য দলগুলোর সমর্থন আদায় করা।

তামিলনাড়ুর রাজনীতিতে এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেটিই এখন নজর কাড়ছে রাজনৈতিক অঙ্গনে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...