Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 7 June, 2026,
4:13 pm

লিংক কপি করা হয়েছে!

ভ্যানে বস্তায় গাঁজা পাচার, চালক আটক

ভ্যানে বস্তায় গাঁজা পাচার, চালক আটক (1)

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি লাভলু মুন্সী (৪২)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার সরইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ মুন্সীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক ব্যক্তি ভ্যানে করে মাদক বহন করছেন। খবর পেয়ে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ভ্যানচালককে আটক করা হয়।

পরে তার ভ্যানে থাকা একটি বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় লাভলু মুন্সীর দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াদুল সিকদার (৩২) নামে আরও একজনকে মামলার আসামি করা হয়েছে। তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, মাদক পাচার ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...