Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 April, 2026,
12:15 pm

লিংক কপি করা হয়েছে!

শেষ বিদায়ের অপেক্ষা | লিমনের মরদেহ দেশে আসছে দ্রুতই

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফেরাতে সময় লাগবে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ হতে আরও দুই এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২৯ এপ্রিল) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় পুলিশ লিমনের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়।

মরদেহ হস্তান্তরের আগে পরিবারের সম্মতি নেওয়া হয়েছে এবং মুসলিম রীতিনীতি অনুসরণ করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়।

ফেসবুক পোস্টে গোলাম মোর্তোজা আরও জানান, মরদেহ বাংলাদেশে পাঠানোর সব আনুষ্ঠানিকতা শেষ করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই ঘটনায় আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...