Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
11:05 am

লিংক কপি করা হয়েছে!

তুরস্ককে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পথে ট্রাম্প প্রশাসন

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের কয়েক ডজন জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কংগ্রেসের কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে রাশিয়ার এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং কংগ্রেসের আপত্তি থাকলেও ট্রাম্প প্রশাসন নতুন এই প্রতিরক্ষা চুক্তি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসে পাঠানো বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, মানবাধিকার এবং অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয় পর্যালোচনা করেই রপ্তানি লাইসেন্স অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, আগামী মাসে আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগে এই পদক্ষেপ তুরস্কের প্রতি ওয়াশিংটনের ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে দেখছে।

মার্কিন আইনে কংগ্রেস চাইলে আগামী ১৫ দিনের মধ্যে যৌথ প্রস্তাব এনে এই বিক্রয় চুক্তি আটকে দিতে পারে। তবে সেটি কার্যকর করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হবে। এরপরও প্রেসিডেন্টের ভেটো দেওয়ার সুযোগ থাকবে।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস এই চুক্তির কড়া সমালোচনা করেছেন। তার দাবি, এস ৪০০ ইস্যু এবং যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশাসন এখনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

মিকস বলেন, এসব সামরিক সরঞ্জাম সরবরাহে কয়েক বছর সময় লাগবে। কিন্তু গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্নগুলোর উত্তর দিতে প্রশাসন বারবার ব্যর্থ হয়েছে।

বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি এমন একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন যা তুরস্ককে সন্তুষ্ট করবে।

মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিকের তৈরি এই জেট ইঞ্জিন তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে ব্যবহার করা হবে। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য দেশটির প্রতিরক্ষা শিল্পে বিদেশি নির্ভরতা কমানো।

তবে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ব্যবহৃত মার্কিন এফ ১৬ যুদ্ধবিমানের পুরো বিকল্প হিসেবে কান যুদ্ধবিমান কার্যকর হতে এখনও কয়েক বছর সময় লাগবে।

২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে দেশটিকে এফ ৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয়। কংগ্রেসের আইন অনুযায়ী, এস ৪০০ ব্যবস্থা বহাল থাকা পর্যন্ত তুরস্কের কাছে এফ ৩৫ বিক্রিও স্থগিত থাকবে।

এদিকে আরও কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা নতুন জেট ইঞ্জিন বিক্রির বিরোধিতা করেছেন। প্রতিনিধি ক্রিস পাপাশ বলেন, মার্কিন আইন লঙ্ঘনের পরও তুরস্ককে কোনোভাবেই পুরস্কৃত করা উচিত নয়। অন্যদিকে প্রতিনিধি ডিনা টাইটাস জানিয়েছেন, প্রশাসন পরিকল্পনা এগিয়ে নিলে তিনি কংগ্রেসে এই বিক্রি ঠেকাতে পৃথক প্রস্তাব উত্থাপন করবেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...