Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 10 June, 2026,
12:20 pm

লিংক কপি করা হয়েছে!

হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

সংগৃহীত ছবি

ইরানে নতুন করে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার পর উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ কাশম দ্বীপ এলাকায় হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে উপকূলীয় শহর সিরিকেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম।

স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দর আব্বাস ও জাস্ক অঞ্চলের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির উপযুক্ত জবাব দেওয়া হবে।

এর আগে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি এএইচ ৬৪ অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা সামনে আসে। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের ওপর আঘাতের জবাব দেওয়া প্রয়োজন। তিনি আরও দাবি করেন, প্রতিক্রিয়া শক্তিশালী হওয়া উচিত এবং ওয়াশিংটন সেই অবস্থান থেকেই পদক্ষেপ নিচ্ছে।

সাম্প্রতিক এই ঘটনাগুলোর পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গন পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...