Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 July, 2026,
10:11 am

লিংক কপি করা হয়েছে!

নতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত

নতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত

সংগৃহীত ছবি

বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক কৌশল এবং সাম্প্রতিক কূটনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি ধারণা নিতে চলতি জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। কূটনৈতিক সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম বাংলাদেশ সফর।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের প্রায় পাঁচ মাস পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এ সময়ে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ২৮ জুলাই দেশে ফিরবেন। তার সফরসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মার্কিন বিশেষ দূতের ঢাকা সফরের সময়সূচি চূড়ান্ত করা হচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ দ্বিপক্ষীয় বৈঠকের বাইরে বিশেষ দূতদের সফর সাধারণত কৌশলগত বিষয়কে কেন্দ্র করেই হয়ে থাকে। সে কারণে সার্জিও গোরের সফরে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোংলা বন্দর আধুনিকায়ন, তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল গঠনের মতো বিভিন্ন বিষয়ে সমঝোতা হয়েছে। এর এক মাসের মধ্যেই মার্কিন বিশেষ দূতের ঢাকা সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

এ ছাড়া সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের উচ্চপর্যায়ের আমন্ত্রণ এবং পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাকে নতুন মাত্রা দিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, এই সফরে চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছাড়াও ভারত, পাকিস্তান, রোহিঙ্গা সংকট, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে মতবিনিময় হতে পারে।

তবে এসব সম্ভাব্য আলোচনার বিষয়ে এখনো বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়নি। কূটনৈতিক মহলের মতে, বৈশ্বিক ও আঞ্চলিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...