Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
10:43 am

লিংক কপি করা হয়েছে!

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা অব্যাহত, ২ জনের মৃত্যু

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা অব্যাহত ২ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারের অভিযোগে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার সংঘটিত এ হামলায় দুইজন নিহত হয়েছেন এবং একজন জীবিত উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড।

হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সাউদার্ন কমান্ড। ভিডিওতে বিস্ফোরণের পর সমুদ্রের মধ্যে একটি নৌকায় আগুন জ্বলতে দেখা যায়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হামলার পরপরই জীবিত ব্যক্তিকে উদ্ধারের জন্য মার্কিন কোস্ট গার্ড-কে অবহিত করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন সন্ত্রাসবিরোধী কৌশল ঘোষণা করে। এতে পশ্চিম গোলার্ধে মাদক চক্র নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে অভিযুক্ত নৌযানগুলোতে মাদক থাকার কোনো প্রমাণ এখনো প্রকাশ করেনি মার্কিন সামরিক বাহিনী।

এদিকে সমালোচকরা এসব সামরিক হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এ ধরনের হামলা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে বিতর্কিত হতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...