যুক্তরাষ্ট্র আজ শনিবার অথবা আগামীকাল রোববারের মধ্যে ইরানে নতুন সামরিক হামলা চালাতে পারে বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। তবে হামলার লক্ষ্যবস্তু বা পরিধি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, পরিস্থিতির পরিবর্তন হলে পরিকল্পনা বাতিলও হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেওয়ার পর এই তথ্য সামনে আসে।
এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, ইরানের ওপর মার্কিন হামলা শিগগির থামার সম্ভাবনা কম এবং যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত নতুন কোনো হামলার ঘোষণা দেওয়া হয়নি। একই সঙ্গে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান পরিচালনার তথ্যও প্রকাশ করেনি।
এর আগে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালানোর দাবি করে। অন্যদিকে, হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলেও এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।