Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 June, 2026,
12:35 pm

লিংক কপি করা হয়েছে!

আজই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থান তেহরানের

আজই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থান তেহরানের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত একটি চুক্তি আজ রোববার স্বাক্ষর হতে পারে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সময়সূচি নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হবে।

তিনি আরও জানান, চুক্তি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে নতুন গতি আসবে।

অন্যদিকে, ইরান আগেই এই সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত নয় এবং রোববার এটি হচ্ছে না বলে ইঙ্গিত দেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

এদিকে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে থাকা পাকিস্তান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তারা ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতিও নিচ্ছে বলে জানা গেছে।

ট্রাম্প তার পোস্টে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, পরিস্থিতি শান্ত হলে সেখানে গিয়ে ‘নিউক্লিয়ার ডাস্ট’ সংগ্রহ করা হবে, যা পরে ধ্বংস করা হবে।

চুক্তি ঘিরে দুই পক্ষের বিপরীত বক্তব্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও অনিশ্চয়তা। এখন সবার নজর চূড়ান্ত ঘোষণার দিকে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...