Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 July, 2026,
12:07 pm

লিংক কপি করা হয়েছে!

চিকিৎসা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিল ঢাকার মার্কিন দূতাবাস

চিকিৎসা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিল ঢাকার মার্কিন দূতাবাস

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বি-২ (পর্যটক) মেডিক্যাল ভিসা আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় শর্তগুলো তুলে ধরা হয়।

দূতাবাস জানায়, চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদনকারীদের চিকিৎসার প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট চিকিৎসা ব্যয় এবং যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ উপস্থাপন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন। তারা নিশ্চিত হন যে আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা সফরের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না।

মেডিক্যাল ভিসা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। সেই সঙ্গে কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তার বিস্তারিত ব্যাখ্যাও দিতে হবে।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক বা চিকিৎসা প্রতিষ্ঠানের সম্মতিপত্র সংযুক্ত করতে হবে। সেখানে সম্ভাব্য চিকিৎসার সময়কাল, চিকিৎসা পদ্ধতি এবং আনুমানিক ব্যয়ের তথ্য উল্লেখ থাকতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের যাতায়াত ব্যয়, চিকিৎসা ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন জীবনযাত্রার খরচ বহনের সক্ষমতার প্রমাণও দাখিল করতে হবে।

মার্কিন দূতাবাসের মতে, এসব তথ্য ও নথি যথাযথভাবে উপস্থাপন করলে চিকিৎসা ভিসার আবেদন মূল্যায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...