Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিকইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 14 July, 2026,
4:48 pm

লিংক কপি করা হয়েছে!

প্রথমবার সি-ড্রোন ব্যবহার করে ইরানের নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার দাবি

প্রথমবার সি-ড্রোন ব্যবহার করে ইরানের নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার দাবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান (সি-ড্রোন) ব্যবহার করে ইরানের একটি নৌঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, একাধিক একমুখী আত্মঘাতী সি-ড্রোন ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে সফলভাবে আঘাত হানা হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ‘কোরসেয়ার’ (Corsair) মডেলের তিনটি সি-ড্রোন বন্দর আব্বাস নৌঘাঁটিতে আঘাত হানে। সংস্থাটির দাবি, যুদ্ধক্ষেত্রে এটিই মার্কিন বাহিনীর সি-ড্রোন ব্যবহারের প্রথম ঘটনা

মার্কিন বাহিনীর দাবি, এই অভিযানের ফলে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। হামলার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সেন্টকম।

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এ হামলার দাবি সামনে এলো। একই সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের নতুন প্রযুক্তিনির্ভর সামরিক অভিযান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...