ইরানকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ বোমাবর্ষণ অভিযান চালানো হতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, সম্ভাব্য এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হবে।
তার দাবি, এই অভিযানের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলা হবে এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে অকার্যকর করার চেষ্টা করা হবে।
সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টার অভিযোগও তোলেন মার্কিন অর্থমন্ত্রী। তিনি বলেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব ব্যবহার করে তেহরান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য নতুন করে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা
এখনো কোনো মতামত নেই।