Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 June, 2026,
4:15 pm

লিংক কপি করা হয়েছে!

হরমুজের কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, যা জানালেন ট্রাম্প

হরমুজের কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, যা জানালেন ট্রাম্প

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা দুই পাইলট নিরাপদ আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৯ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প নিজেও।

তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত পাইলটরা ভালো আছেন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং শিগগিরই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

এর আগে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটিতে দুইজন ক্রু ছিলেন এবং তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপাচি হেলিকপ্টারটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এটি শত্রুর হামলা, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

হোয়াইট হাউজ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হেলিকপ্টার দুর্ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...