SHELL-OK-8.1.34 শতাধিক বিশ্ববিদ্যালয়, তবু শিক্ষার মান নিয়ে স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 12 May, 2026,
4:49 pm

লিংক কপি করা হয়েছে!

শতাধিক বিশ্ববিদ্যালয়, তবু শিক্ষার মান নিয়ে স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

শতাধিক বিশ্ববিদ্যালয়, তবু শিক্ষার মান নিয়ে স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

দেশে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্রুত বাড়লেও এসব প্রতিষ্ঠানের শিক্ষার প্রকৃত মান নিয়ে এখনও পরিষ্কার ধারণা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়ের চাহিদা অনুযায়ী নতুনভাবে সাজানো জরুরি হয়ে পড়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৫৭টিতে। এছাড়া ওপেন ইউনিভার্সিটিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এত প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার গুণগত মান কতটা নিশ্চিত করা গেছে, সেটিই এখন বড় প্রশ্ন।

তিনি বলেন, অতীতে বিদেশি শিক্ষকরা বাংলাদেশে এসে পাঠদান করতেন এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়াশোনা করতে আসতেন। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি। তাই এখন প্রয়োজন দক্ষতা ও চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে বেশি গুরুত্ব দেওয়া।

ড. মিলন আরও বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ালেই হবে না, শিক্ষার মান উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। নতুন কারিকুলাম ও আউটকামভিত্তিক শিক্ষার ওপর কাজ চলছে বলেও জানান তিনি।

তার মতে, ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...