Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 23 May, 2026,
1:15 pm

লিংক কপি করা হয়েছে!

শিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফের

শিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফের

সংগৃহীত ছবি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও যৌন নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে UNICEF। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি Rana Flowers–এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,
“শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে!”

দেশের বিভিন্ন এলাকায় শিশু ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এবং সহিংসতার ঘটনা বাড়তে থাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Ain o Salish Kendra–এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণচেষ্টার শিকার হয়েছে আরও ৪৬ শিশু। এ ছাড়া ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৪ শিশুকে এবং ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে তিন শিশুকে।

বিবৃতিতে ইউনিসেফ জানায়,
“বাংলাদেশজুড়ে সম্প্রতি শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে মেয়ে ও ছেলেশিশুদের ধর্ষণ-হত্যার ঘটনাও রয়েছে। অথচ শিশুদের নিরাপদ থাকার কথা ছিল।”

বিশেষ করে রাজধানীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে হবে এবং প্রতিরোধ, অভিযোগ গ্রহণ, শিশুবান্ধব পুলিশি সহায়তা, বিচারব্যবস্থা ও কমিউনিটি সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

একই সঙ্গে ইউনিসেফ জনগণ, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে—নির্যাতনের শিকার শিশু ও নারীদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত পরিচয় প্রকাশ না করতে।

সংস্থাটি আরও জানায়, সহিংসতা, নির্যাতন বা শোষণের ঘটনা জানাতে শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮–এ যোগাযোগ করা যেতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...