Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
1:00 pm

লিংক কপি করা হয়েছে!

উল্লাপাড়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

উল্লাপাড়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিজ ঘরে ঢুকে ঘুমন্ত এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলং জানি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোবহান প্রামানিক (৭০)। তিনি স্থানীয় একটি দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। আহত হয়েছেন তার স্ত্রী শেফালী খাতুন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিকের মৃত্যু হয়। হামলায় তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর আহত হন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি ওই গ্রামের ইসমাইলের ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তির সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় একটি খাস পুকুরকে কেন্দ্র করে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একটি পরিবারের বাবা ও ছেলের মৃত্যু হয়েছিল।

এ কারণে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। প্রকৃত কারণ উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...