Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
1:07 pm

লিংক কপি করা হয়েছে!

বাবার খাল পুনঃখননে অংশ নিলেন তারেক রহমান

বাবার খাল পুনঃখননে অংশ নিলেন তারেক রহমান

সংগৃহীত ছবি

পাঁচ দশক আগে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যশোরের শার্শা উপজেলার উলশীতে যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, সেই ঐতিহাসিক খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে উলশীতে আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের অংশ হিসেবে তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খাল খনন কার্যক্রমে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী খালপাড়ে স্থাপিত একটি ফলক উন্মোচন করেন। সেখানে উল্লেখ করা হয়, যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল, যা জিয়া খাল নামে পরিচিত, তার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন শুরু করেছিলেন জিয়াউর রহমান। তখন থেকেই এটি ‘জিয়া খাল’ নামে পরিচিত হয়ে আসে।

দীর্ঘ সময় পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে খালটি পুনরায় খনন করা হচ্ছে, যা স্থানীয় কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...