Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 3 June, 2026,
1:31 pm

লিংক কপি করা হয়েছে!

ঢাকায় আসছেন তুরস্কের শীর্ষ কূটনীতিক, বৈঠকে থাকছে গুরুত্বপূর্ণ ইস্যু

ঢাকায় আসছেন তুরস্কের শীর্ষ কূটনীতিক, বৈঠকে থাকছে গুরুত্বপূর্ণ ইস্যু

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন তিনি। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন হাকান ফিদান।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হতে পারে।

বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়টি এবারের সফরে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ফলে এ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে চলতি বছরের এপ্রিলে তুরস্ক সফর করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ওই সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় এবং সে সময়ই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিশ্লেষকদের মতে, হাকান ফিদানের ঢাকা সফর বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সহযোগিতার মতো খাতে নতুন উদ্যোগের পথ খুলতে পারে এই সফর।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...