Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 May, 2026,
5:19 pm

লিংক কপি করা হয়েছে!

টিউলিপ মামলায় শুনানি পিছালো, নতুন তারিখ ২৮ জুন

টিউলিপ মামলায় শুনানি পিছালো, নতুন তারিখ ২৮ জুন

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশান এলাকায় ফ্ল্যাট সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছে আদালত। নতুন করে আগামী ২৮ জুন দিন নির্ধারণ করা হয়েছে।

বুধবার ৬ মে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। মামলায় টিউলিপের সঙ্গে অপর আসামি হিসেবে রয়েছেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারকের ব্যস্ততার কারণে তা অনুষ্ঠিত হয়নি। ফলে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার আবেদনের পর আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গেজেট প্রকাশের কথাও বলা হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে গুলশান ২ এলাকায় একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই নিজেদের দখলে নেন এবং পরে সেটির রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

এর আগে পৃথক আরেকটি মামলায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দণ্ডিত হয়েছিলেন বলেও জানা গেছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...