Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ M. Sabbir Foyez আগামী ১৬ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

মামলার অপর আসামি হিসেবে রয়েছেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। আদালতের নির্দেশে তাদের হাজিরার জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হয়েছে এবং মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুদকের নথি অনুযায়ী, গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধ সুবিধার মাধ্যমে দখল ও রেজিস্ট্রেশনের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সাবেক রাজউক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ফ্ল্যাটটি গ্রহণ ও পরে রেজিস্ট্রি করা হয়।

পরবর্তীতে মামলার এক আসামি হাইকোর্টে রিট করলে তদন্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়। পরে চেম্বার আদালতেও বিষয়টি গেলে দুদক কোনো নির্দেশনা পায়নি।

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...