ইরান অর্থপূর্ণ পারমাণবিক আলোচনায় প্রস্তুত না হওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২১ জুলাই) লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-এর সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হলেও এখন পর্যন্ত তারা গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দেয়নি।
ট্রাম্প পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ইরানের সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়েছে এবং পরিস্থিতি এখনো শেষ হয়নি।
তিনি আরও বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র নতুন সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। পিকঅ্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনা ও ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপকে ঘিরে বিভিন্ন কৌশলগত বিকল্প বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ফলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং খুব শিগগিরই নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে।
অন্যদিকে, ইরান এখনো ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।