Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 July, 2026,
5:55 pm

লিংক কপি করা হয়েছে!

স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের

সংগৃহীত ছবি

ন্যাটোতে স্পেনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে জোটের “খুবই খারাপ অংশীদার” উল্লেখ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে অন্যান্য দেশকেও স্পেনের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্পেন ন্যাটোর দায়িত্ব যথাযথভাবে পালন করছে না এবং জোটে তাদের আর্থিক অবদানও প্রয়োজনের তুলনায় কম। এ কারণে স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার কোনো প্রয়োজন দেখছেন না তিনি।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্পেনে সফর সীমিত করার বিষয়েও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের সময় ন্যাটোর কয়েকটি মিত্র দেশের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। এ কারণে জোটের কিছু সদস্যের ভূমিকা নিয়ে এখনো তিনি অসন্তুষ্ট।

অন্যদিকে স্পেন আবারও স্পষ্ট করেছে, ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব তারা সমর্থন করছে না।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ন্যাটো সম্মেলনে দেশটির অবস্থান তুলে ধরবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। মাদ্রিদের মতে, প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হলে দেশের কল্যাণমূলক কর্মসূচি ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্পেনের দাবি, ন্যাটোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি সদস্য দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক অগ্রাধিকারও সমান গুরুত্ব পাওয়া উচিত। তাই প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত প্রয়োজন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...