Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 May, 2026,
11:10 am

লিংক কপি করা হয়েছে!

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে, আশাবাদী ট্রাম্প

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে, আশাবাদী ট্রাম্প

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে ঘিরে সংঘাত খুব দ্রুত শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা Reuters এর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ও ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনে যুক্তরাষ্ট্র কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

নিজ দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বেশির ভাগ মানুষ এখন বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সঠিক দিকেই এগোচ্ছে। খুব দ্রুতই সংকটের সমাধান হতে পারে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

এদিকে ইরান ইস্যুতে সামরিক ও কূটনৈতিক চাপ একসঙ্গে বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগও বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি কোন দিকে যাবে তা এখন নির্ভর করছে পরবর্তী আলোচনা ও সমঝোতার ওপর।

তথ্যসূত্র: Al Jazeera

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...