Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
12:36 pm

লিংক কপি করা হয়েছে!

উত্তেজনা চরমে, ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

উত্তেজনা চরমে, ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতায় না এলে ইরান এর বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

রোববার ABC News কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কয়েক সপ্তাহ নয় বরং কয়েক দিনের মধ্যেই চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, চলমান সংঘাতে ইরান ইতোমধ্যেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং প্রতিদিন তাদের অবকাঠামোগত চাপ বাড়ছে। তিনি ইঙ্গিত দেন, দ্রুত সমঝোতা না হলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

এর আগে The Wall Street Journal এর সঙ্গে আলাপকালে একই ধরনের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইরানকে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের পেছনে বড় কারণ হরমুজ প্রণালি ইস্যু। সাম্প্রতিক পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।

ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। এতে শুধু আঞ্চলিক নয়, বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে।

এদিকে ট্রাম্পের কঠোর অবস্থান নিয়ে ইতোমধ্যে রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং তা বড় আকারের সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...