Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি রসিকতা করে কিউবাকে ‘দখল’ করার ইঙ্গিত দেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার পরিচয় করাতে গিয়ে কিউবার প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, মিকার মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি আমরা খুব দ্রুত দখলে নিতে যাচ্ছি। এরপর তিনি যোগ করেন, কিউবার কিছু সমস্যা আছে।

ট্রাম্প আরও বলেন, আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।

পরে সামরিক শক্তির প্রসঙ্গ টেনে তিনি যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ কিউবার দিকে পাঠানোর কথাও উল্লেখ করেন। রসিকতার সুরে তিনি বলেন, জাহাজটি যদি উপকূল থেকে ১০০ গজ দূরে থামে, তাহলে তারা বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।

তার এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে হালকা মন্তব্য হিসেবে দেখলেও, অনেকে বিষয়টিকে কূটনৈতিকভাবে সংবেদনশীল বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...